1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিয়েছে ডব্লিউওএফ ও গণস্বাস্থ্য কেন্দ্র - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিয়েছে ডব্লিউওএফ ও গণস্বাস্থ্য কেন্দ্র

  • আপডেট টাইম : Saturday, May 9, 2020
  • 1213 বার
received 549803609264451 mh1589014804787

মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ৬শ পিচ পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র ও ওয়েভ আওয়ার ফিউচার।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানমের হাতে সুরক্ষা সামগ্রী তুলেন দেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ডাইরেক্টর হেলথ এন্ড ট্রেনিং এ কে এম রেজউল হক।
এ সময় সেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
গণস্বাস্থ্য কেন্দ্রের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রীর মধ্যে রয়েছে ৬শ পিচ পিপিই গ্রাউন ও সু কভার, হ্যান্ডগ্লাবস ৩ হাজার, সার্জিক্যাল মাস্ক ১২শ এবং সানগ্লাস ১৮০টি।
দ্বিতীয় পর্যায়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে বলে গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মকর্তা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com