1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম : Sunday, March 8, 2020
  • 1026 বার
89576999 478774099674125 8383566958229979136 n

মোঃ রায়হান সরকার রবিন :
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে চাউল্ড হেলথ রিচার্স ফাইন্ডেশন, ঢাকা শিশু হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

mirzapur pic 08 03 2020

সিএইচআরএফ এর উদ্যোগে মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে কুমুদিনী হাসপাতালে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সিএইচআরএফ এর নির্বাহী পরিচালক ড. সমির কুমার সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কুমদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, সিএইচআরএফ এর সহকারী পরিচালক মাকসুদা ইসলাম, বিজ্ঞানী ড. সেনজুতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, কুমদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম এ জলিল, বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম এ হালিম, কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাঃ এস এম শহিদুল্লাহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সিএইচআরএফ ফিল্ড রিসার্স ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com