1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে যাত্রী ফেলে দিয়ে ফোন ছিনতাই - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে যাত্রী ফেলে দিয়ে ফোন ছিনতাই

  • আপডেট টাইম : Saturday, June 14, 2025
  • 592 বার
Messenger creation 55624C14 746E 4698 8559 69277A8A37A0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেন চলন্ত অবস্থায় নিচ থেকে থাবা নিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রেন থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই যাত্রী।

শনিবার (১৪ই জুন) সন্ধ্যা ৭.৩০ টার দিকে মির্জাপুর রেলস্টেশনের আনুমানিক ১০০ গজ পশ্চিমাংশে এই ঘটনা ঘটে। এঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ওই ট্রেন যাত্রী।

ছিনতাইয়ের শিকার হওয়া ওই যাত্রীর নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আহম্মদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।

জাহিদুল ইসলাম বলেন, তিনি ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে সিল্ক সিটি এক্সপ্রেসযোগে সিরাজগঞ্জের উল্লাপুর যাচ্ছিলেন। মির্জাপুরে যাত্রা বিরতি শেষে ট্রেন চলা শুরু করার একটু পরেই কেউ একজন মোবাইলসহ তার হাত ধরে টান দেয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার মোবাইল নিয়ে চলে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটি যদি রেলওয়ে স্টেশন এলাকাধীন হয় তাহলে এটি রেলওয়ে পুলিশ দেখবে। এ বিষয়ে তাদেরকে ফোন দিতে পারেন। তারপরও বিষয়টি আমরা দেখবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com