1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ

মির্জাপুরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম : Sunday, November 1, 2020
  • 931 বার
123246827 358895502104157 2292467843445165858 n

মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ে এ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।
উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ জুবায়ের হোসেন, দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম ও মির্জাপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ রায়হান সরকার রবিন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, ১০ দিনের এই মৌলিক প্রশিক্ষনে ৩২জন পুরুষ ও ৩২ জন নারী অংশ গ্রহন করেছে। এদের উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা গন এই প্রশিক্ষন করাবেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com