1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গুজবে আতঙ্ক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে গুজবে আতঙ্ক

  • আপডেট টাইম : Wednesday, April 22, 2020
  • 1191 বার
94136861 1911495705652845 8424024034034843648 n

মোঃজাহাঙ্গীর হোসেনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণায় নির্ঘুম রাত কেটেছে স্থানীয়দের। এদিকে গুজবকে কেন্দ্র করে মধ্যরাতে আজগানা ইউনিয়নের তেলিনা খাটিয়ারহাট বাজারে একটি প্রাইভেটকার ও উপজেলা সদরের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় মাইক্রোবাস আটকিয়ে ভাংচুর করে উত্তেজিত লোকজন। এ সময় চালক ও তার সহকারীকে গণধোলাই দেয় তারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বিষয়টি গুজব এবং গুজব সৃষ্টিকারীদের খোঁজে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে কালিয়াকৈর উপজেলার দারিয়াপুর মসজিদের মাইকে প্রথমে জানানো হয় এলাকায় ডাকাত পড়েছে। এরপর একই উপজেলার সুত্রাপুর মসজিদ থেকেও একই ঘোষণা প্রচার করা হয়। উপজেলার আজগানা গ্রামবাসীর কাছে পৌছালে তাদের মসজিদ থেকেও একই ঘোষণা দেয়া হয়। পরে মাইকের ঘোষণার ও স্থানীয়রা মোবাইল ফোনে একে অপরের আত্মীয় স্বজনকে জানালে মুর্হুতের মধ্যে তা মির্জাপুর উপজেলার সর্বত্র মসজিদের প্রচার হতে থাকে। এদিকে মধ্যরাতে লোকজনের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন লাইট ও লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় বিভিন্ন রাস্তায় শতশত লোক অবস্থান নেয়।
উপজেলার মুশুরিয়াঘোনা জামে মসজিদের ঈমাম মো. আশরাফ আলী বলেন, গভীর রাতে মসজিদ কমিটির সদস্য সৈয়দ আলীর ফোনে তাকে জানান এলাকায় ডাকাত পড়েছে। পরে তিনি মসজিদে গিয়ে মাইকিং করে এলাকাবাসীকে সাবধান করেন।
ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটী জামে মসজিদের ঈমাম আবুল হাসানও অনুরুপভাবে জানান, রাত আনুমানিক দুইটার দিকে মসজিদ কমিটির সদস্য মাসুদ সাহেব তাকে ফোন দিয়ে ডাকাতের কথা জানালে তিনি মসজিদে গিয়ে মাইকে ডাকাত আসার কথা ঘোষণা করেন।
আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার বলেন, কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর মসজিদের মাইকে ডাকাত আসার কথা শুনে আজগানা মসজিদ থেকেও এই ঘোষণা দেয়া হয়। ডাকাত আসার খবরে শত শথ মানুষ রাস্তায় নেমে আসে। এসময় খাটিয়ারহাট বাজারে উত্তেজিত জনতার ডাকাত সন্দেহে একটি প্রাইভেট কার থামিয়ে ভাংচুর করে এবং চালক ও হেলপারকে গণধোলাই দিয়েছে বলে তিনি জানান।
তবে বিষয়টি গুজব এবং গুজব সৃষ্টিকারীদের খোঁজে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান। উত্তেজিত জনতা যে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিলো খেঁাজ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ডাকাত আসার কথাটি সম্পুর্ণ গুজব। পুলিশ ও র‍্যাব এ ব্যাপারে কাজ করছে। যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ববে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com