1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গীতা রেঁনেসাস বাংলাদেশ এর উদ্যোগ্যে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে গীতা রেঁনেসাস বাংলাদেশ এর উদ্যোগ্যে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : Wednesday, January 22, 2020
  • 1011 বার
Mirzapur tangail pic322 1 2020
Mirzapur tangail pic.22 1 2020
মির্জাপুরে গীতা রেঁনেসাস বাংলাদেশ এর উদ্যোগ্যে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 3

সাদিকুল ইসলাম:
বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা গীতা রেঁনেসাস বাংলাদেশ এর উদ্যোগে দুঃস্থ্য-অসহায় শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়নের বাংগলা গ্রামে কয়েক শতাধিক শীতার্তদের মাঝে এ শীতের কম্বল বিতরণ করা হয়। এ সময় বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা গীতা রেঁনেসাস বাংলাদেশ এর প্রধান সমন্ময়কারী ও নির্বাহী সভাপতি অসিম মজুমদার শেখর উপস্থিত ছিলেন।
বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা গীতা রেঁনেসাস বাংলাদেশ এর কর্মকর্তা ও বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জিত মজুমদার জানান, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার দরিদ্র ও অসহায়দের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। আজ বুধবার বাংগলা গ্রামে দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ উপলক্ষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর বানাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েক শতাধিক দুঃস্থ্য-অসহায় নারী পুরুষদের মধ্যে শীতের কম্বল তুলে দেওয়া হয়। আগামীতে এই বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা গীতা রেঁনেসাস বাংলাদেশ এর পক্ষ থেকে এলাকার দরিদ্রদের বিভিন্ন যাতে আরও সহযোগিতা করা যায় এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com