1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ

মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • আপডেট টাইম : Monday, November 16, 2020
  • 1077 বার
received 742702692994486

মির্জাপুর প্রতিদিন ডেস্ক

২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া আফরিন ঝুমা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৭ হাজার ৮শত ১০ জন কৃষক প্রনোদনা পুনর্বাসন কর্মসূচীর আওতায় সহায়তা পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com