1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কাভার্ড ভ্যানে আগুন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে কাভার্ড ভ্যানে আগুন

  • আপডেট টাইম : Monday, June 15, 2020
  • 1303 বার
ftytrytuyu

স্টাফ রিপোর্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মির্জাপুর ফায়ার সার্ভিস সূত্র মতে, ঢাকা থেকে সৈয়দপুরগামী কুরিয়ার সার্ভিসের মালামাল বোঝাই কাভার্ড ভ্যানটি থেকে হঠাৎ ধোয়া বের হতে থাকে। এ সময় অন্য একটি গাড়ির চালক ওই কাভার্ড ভ্যানের চালককে বিষয়টি জানান। পরে কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক পেছনের ডালনা খুলে ভেতরে আগুন দেখতে পান। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ড ভ্যানের চালক মাসুম মিয়া বলেন, হঠাৎ করে ভ্যানটিতে আগুন লাগে। ভ্যানটিতে কয়েক বোতল কেমিক্যাল ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে। ভ্যানে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তসহ সকল মালামাল অন্য একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার হেড অফিসে পাঠানো হয়েছে। মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিতে অনেক ধরনের মালামালের সঙ্গে কেমিক্যাল ছিল। সেখান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com