1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে করোনা সংক্রমণরোধে এমপি’র সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে করোনা সংক্রমণরোধে এমপি’র সভা

  • আপডেট টাইম : Wednesday, April 1, 2020
  • 911 বার
Mirzapur MP Pic 01 04 2020

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনধিদের নিয়ে জরুরী সভা করেছেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে এ সভা হয়। সভায় সাংসদ একাব্বর হোসেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামনের দিনগুলোতে সর্বস্তরের জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপতা আরও জোরধারের নির্দেশ দেন। পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়। এ সময় এমপি একাব্বর হোসেন সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা দেয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সামাজিক সংগঠনর প্রতি আহবান জানান। মির্জাপুর উপজেলা করোনা ভাইরাসের সংক্রমণরোধে ইতিমধ্যে নেয়া বিভিন্ন প্রদক্ষেপের প্রশংসা করেন তিনি।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদন, ভাইস চেয়ামর‌্যান আজহারুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমন্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com