1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কন্যার চিকিৎসার জন্য দরিদ্র পিতার সাহায্যের আবেদন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুরে কন্যার চিকিৎসার জন্য দরিদ্র পিতার সাহায্যের আবেদন

  • আপডেট টাইম : Thursday, October 3, 2024
  • 312 বার
Screenshot 20241003 184858

স্টাফ রিপোর্টার
অর্থের অভাবে কন্যার চোখের চিকিৎসা করাতে না পেরে সানজিদার অসহায় দরিদ্র পিতা সাইফুল ইসলাম দ্ধারে দ্ধারে ঘুরছেন। মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামে সানজিদা ইসলামের বাড়ি।
জানা গেছে, কলেজ ছাত্রী সানজিদা ইসলামের পিতা সাইফুল ইসলাম পেশায় দিনমজুর। মাতা মদিনা বেগম ঝি এর কাজ করেন। সাইফুল ইসলাম কখনো ফুটপাতে অন্যের দোকানে কাজ করেন। অনেক কষ্ট করে মেয়েকে মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজে ভর্তি করিয়েছেন। চলতি বছর এই কলেজে থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে সানজিদা। দীর্ঘ দিন ধরে সানজিদার দুটি চোখের লেন্সের সমস্যা। অর্থের অভাবে তার চোখের চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসার অভাবে দুটি চোখই এখন অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ধার দেনা করে ডাক্তার দেখিয়েছেন। চিকিৎসকগন জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সানজিদার দুটি চোখের লেজারভিশন প্রতিস্থাপন করতে হবে। অনেক টাকার প্রয়োজন। এই অর্থ যোগান দেওয়া কোন অবস্থায় সম্ভব হচ্ছে না বিধায় সানজিদার দুটি চোখই এখন অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কন্যার দুটি চোখের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা, মো. সাইফুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১৪৪১৫৮০০৩৮৯৭৪, ডাচ বাংলা ব্যাংক লি. মির্জাপুর শাখা, টাঙ্গাইল। অথবা বিকাশ (পারসোনাল) নম্বর ০১৮১৩-০২১৩০৭ ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com