1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে এমপি একাব্বর হোসেন ও তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া মাহফিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে এমপি একাব্বর হোসেন ও তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Friday, August 28, 2020
  • 1174 বার
received 941300329682706

তুষার সান্যাল
টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় আক্রান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি ও তার স্ত্রী মিসেস ঝর্ণা হোসেনের দ্রুত সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. শফিউদ্দিন মিঞা এবং কলেজের শিক্ষক-কর্মচারীগন এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা তাওহিদুল ইসলাম। এ সময় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. মাসুদুর রহমান সহ শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সাংসদ পুত্র মো. তাহরীম হোসেন সিমান্ত জানান, তার বাবা সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এবং তার মাতা মিসেস ঝর্ণা হোসেনের শরীরে শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা ও খাবারের অরোচিসহ করোনার নানা উপসর্গ দেখা দেয়। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার বেসরকারী একটি ক্লিনিক ডিএনএ ল্যাবে তাদের দু,জনের করোনার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। ১৯ আগস্ট তাদের নমুনা পরীক্ষার ফলাফল (কোভিট-১৯) করোনা পজিটিভ আসে। প্রধান মন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত বুধবার রাতেই তার বাবা সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনকে রাজধানী ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। তার মাতা স্ত্রী মিসেস ঝর্ণা হোসেন ধানমন্ডীতে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com