1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে একই বাড়িতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৯জন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে একই বাড়িতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ৯জন

  • আপডেট টাইম : Saturday, May 9, 2020
  • 1479 বার
received 549803609264451 mh1588930920333

মো.জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে একই বাড়িতে দ্বিতীয় এক কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত কিশোর আজগানা ইউনিয়নে তেলিনা গ্রামের বাসিন্দা। এনিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা হল ৯ জন।

শনিবার সকাল এগারটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) আক্রান্ত ব্যক্তিসহ ২১ জনের নমূনা সংগ্রহ করে বুধবার (৬ মে) ঢাকা রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।

আজ শনিবার (৯ মে) তার করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ওই কিশোর গত মঙ্গলবার (৫ মে) করোনায় আক্রান্ত দিনমজুরের শ্যালক। তারা একই বাড়িতে থাকেন। ভগ্নিপতির সংস্পর্শে থাকার কারণে ওই কিশোরসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৩১৯ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে করোনা শনাক্ত হল নয়জন। আক্রান্ত নয়জনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন, একজন বাড়িতে আইসোলেশনে, চারজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত কিশোরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত কিশোরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। তার আশপাশের ৩০টি বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com