1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কমফিট কম্পোজিট নীট লি. নির্বাচন অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কমফিট কম্পোজিট নীট লি. নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, November 28, 2020
  • 850 বার
127220363 208019527509516 1878445598833047639 n

মির্জাপুর প্রতিদিন ডেস্ক
মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কমফিট কম্পোজিট নীট লিঃ শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। আজ শনিবার উৎসবমূখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে পোষাক কারখানায় পি.সি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

127055230 380043713221737 3196443368904177112 n
মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কমফিট কম্পোজিট নীট লি. নির্বাচন অনুষ্ঠিত 3

উক্ত নির্বাচন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে জাতীয় শ্রম অধিদপ্তর কর্তৃক নীতিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়। কমফিট কম্পোজিট নীট লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আকবর হায়দার মুন্না, সিওওইঞ্জিনিয়ার মোঃ কাউসার আলী এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন এর পরিচালনায় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। উৎসবমুখর পরিবেশে এবং স্বাস্থ্য বিধি মেনে প্রায় ৬৮৯৬ জন ভোটার ভোট দিয়ে তাদেও পছন্দের ১৫ জন প্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচনের সময় গোড়াই থানার ওসি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর, প্রেস মিডিয়া ও গন্যমান্য ব্যাক্তিবর্গ নির্বাচনে উপস্থিত থেকে এই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষন করেন এবং নির্বাচনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com