মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীজা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম সিকদার প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply