1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, June 18, 2020
  • 2423 বার
Mirzapur Madok News Pic

মো.জাহাঙ্গীর হোসেনঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনিসুর রহমান উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। সে আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা (দক্ষিন) পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির, উপপরিদর্শক (এসআই) কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে গ্রেপ্তারকৃতকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com