1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইতালি প্রবাসির সহায়তায় করোনায় কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী ও খাদ্য বিতরন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার

মির্জাপুরে ইতালি প্রবাসির সহায়তায় করোনায় কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী ও খাদ্য বিতরন

  • আপডেট টাইম : Friday, April 24, 2020
  • 893 বার
20200424 190916

মীর আনোয়ার হোসেন টুটুলঃ

ইতালি প্রবাসি ও আওয়ামীলীগ নেতা সমাজ সেবী মো. ইস্রাফিল বাবীর সহায়তায় করোনায় এলাকার কর্মহীন, দিনমজুর ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রীসহ খাদ্য বিতরন করা হয়েছে। আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানি গ্রামে কয়েক শতাধিক দরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রীসহ খাদ্য বিতরন করা হয়।
আজ শুক্রবার ইতালি প্রবাসি মো. ইস্রাফিল বারীর বড় ভাই মো. লোকমান বারী জানান, ইসা্রাফিল বারী ইতালি শাখার আওয়ামীলীগের সাধারন সম্পাদক। ইতালিতে ব্যবসার পাশাপাশি সে এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসাধারনকে নানা ভাবে সাহায্য সহযোগিতা এবং সমাজ সেবা করে আসছে। সারা দেশে করোনা ভাইরাস সংক্রমনের ফলে অসহায় পরিবারের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এবং সামনে রমজান উপলক্ষে তাদের জন্য ইতালি থেকে আর্থিক সাহায্য পাঠিয়েছে। এই অর্থ দিয়ে দরিদ্রদের রমজানের ইফতার সামগ্রীর পাশাপাশি চাল, ডাল, তেল, লবণ, পিয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্য তুলে দেওয়া হয়েছে। এ সময় ইস্রাফিলের বড় ভাই মো. লোকমান বারী, এলাকাবাসির মধ্যে মো. রওশন আলী, জহিরুল ইসলাম, শিক্ষক আজিজ মিয়া, আব্দুর জব্বার, আব্দুল আউয়াল, ডা. আব্দুর রহমান ও ডা. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com