1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

মির্জাপুরে আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, February 10, 2025
  • 390 বার
IMG 20250210 204050

স্টাফ করেসপন্ডেন্ট, মির্জাপুর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের ছররা গুলিতে হিমেলের দুচোখ অন্ধের মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলার তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রহমান খান (২৬)। সে তরফপুর দক্ষিণপাড়া গ্রামের জিয়ারত আলী খানের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তরফপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের ছররা গুলিতে হিমেলের দুচোখ অন্ধ হয়। এ ঘটনার পর গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। সেই মামলায় তদন্তে তার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুচোখ হারানো হিমেলের মার করা মামলায় তদন্তে ওই ছাত্রলীগ নেতার নাম সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com