1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মারপিট - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মারপিট

  • আপডেট টাইম : Saturday, January 13, 2024
  • 635 বার
257414996 4457296531044986 3700150066676439396 n

মো.জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে উপজেলার গোড়াই ইউনিয়ন (পূর্ব) যুবলীগের সভাপতি সোহেল ভূইয়া ও লতিফপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আজমল হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরের পর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই পক্ষই মির্জাপুর থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ঘাটাইল থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মির্জাপুর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সাথে সৌজন্য সাক্ষাত করতে আসেন। তাকে রিসিভ করতে মন্টুর লোকজন একটি মোটরসাইকেল বহর নিয়ে মহাসড়কে যাওয়ার সময় গোড়াই নাজিরপাড়া এলাকায় দুই পক্ষের সাথে বাকবিতÐার ঘটনা ঘটে এবং এর জেরে পরবর্তীতে মারপিটের ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রতে আনে।

গোড়াই ইউনিয়ন (পূর্ব) যুবলীগের সভাপতি সোহেল ভূইয়া বলেন, এমপি রানাকে মন্টুর চাচার বাড়িতে পৌছিয়ে দিয়ে ফিরে আসার পথে সোহেল খান আমার গাড়ির গতিরোধ করে হাতে থাকা ক্রিকেট ব্যাট নিয়ে অতর্কিতভাবে আমার মুখে আঘাত করে। সেসময় তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আরো কয়েকজনকে মারপিট করে। আমি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমার ঠোটে ৯টি সেলাই করতে হয়েছে। এঘটনায় তাদের পক্ষে শেহের আলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
গোড়াই ইউনিয়ন (পূর্ব) ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাফিন খান উৎস বলেন, এমপি আমানুর রহমান খান রানাকে রিসিভ করতে যাওয়ার সময় মোটরসাইকেল বহরের উদয় নামের একজন আমার গাড়িতে ইচ্ছাকৃতভাবে আঘাত করে। আবার এমপি রানাকে নিয়ে যাওয়ার সময় গোড়াই ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল ভূইয়ার নেতৃত্বে আমাদের বাসার সামনে অবস্থান করে একটি উশৃঙ্খল পরিস্থিতি ও উসকানিমূলক আচরণ করে। আমার পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে হুমকিমূলক কথাবার্তা বলে। যারপ্রেক্ষিতে ঝামেলার সৃষ্টি হয়। আমি মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর শরীফ মাহমুদের অভিযোগ, যারা এই হামলা করেছে তারা যুবদল- শ্রমিকদলের নেতা। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারা যেমন অত্যাচার নির্যাতন করেছে এখন আবার তেমনই শুরু করেছে। আমাদের এমপিকে বিষয়টি দেখার অনুরোধ জানাই।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com