1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : Thursday, January 1, 2026
  • 297 বার
IMG 20260101 232801

স্টাফ রিপোর্টারঃ
কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে পরনির্ভরশীলতা, চাকরি কিংবা বিদেশে কর্মসংস্থান বিকল্প হিসেবে কর্মমুখী শিক্ষা, আত্মকর্মসংস্থান এবং স্বাবলম্বীতাই হতে পারে দেশের বেকারত্ব দূরীকরণের চাবিকাঠি। এরই ধারাবাহিকতায় মির্জাপুর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকাব-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিতে পারবে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, অফিস কিংবা কর্মশালা নয়, একটি ঝকঝকে এসি বাসে চলবে কম্পিউটার প্রশিক্ষণ। উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়ে থাকা এই বাসে শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা নিজেদের জীবনের গতি বাড়ানোর নতুন দিক খুঁজে পাবে।

আজ বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলায় ২ মাসব্যাপী ‘কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা ছারহা নাহিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আলমগীর, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই বাসটি মূলত ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ২ মাসব্যাপী ৪টি শিফটে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী কম্পিউটার শেখার সুযোগ পাচ্ছেন।’

জানা গেছে, ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করে বেকারত্ব দূর করার সুযোগ পাবেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের বেকার শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে আবেদন নিয়ে পরীক্ষার মাধ্যমে ২০ জন মেয়ে ও ২০ জন ছেলেকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com