1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরের কদমা বাজারে ইসলামি ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরের কদমা বাজারে ইসলামি ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন

  • আপডেট টাইম : Wednesday, August 30, 2023
  • 824 বার
received 314675411057780

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা বাজারে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে ইসলামী ব্যাংক মির্জাপুর শাখা প্রধান ও ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল্লাহ আল আসাদ ও উদ্বোধক হিসেবে মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, মির্জাপুর ইসলামী ব্যাংকের অফিসার সানাউল্লা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল লতিফ, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আউটলেট এজেন্ট সুরুজ আল মামুন বলেন, ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আনিসুর রহমান আনাস।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com