1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন

  • আপডেট টাইম : Wednesday, March 4, 2020
  • 977 বার
MirzapurTangailPic.04 03 2020

সাদিকুল ইসলাম:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের নুরুল হক (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদকাসক্ত ছেলে লাবলু ও তার কথিত স্ত্রী রোকেয়ার সহযোগিতায় বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত রোকেয়াকে রাতেই উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। সে পাকুল্যা গ্রামের রফিক মিয়ার মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে লাভলু (৩০) জেল থেকে জামিনে বের হয়। লাভলু তার কথিত স্ত্রীকে নিয়ে বাড়িতে যেয়ে জামিনে বের হতে তার ২০ হাজার টাকা খরচ হয়েছে দাবি করে মঙ্গলবার রাতে বৃদ্ধ বাবাকে এ টাকা দিতে চাপ দিতে থাকে। এক পর্যায় ছেলে লাভলু স্ত্রী রোকেয়ার সহযোগীতায় বাবাকে লাঠি দিয়ে বেধম পেটায় এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। রাতে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান অভিযান চালিয়ে রোকেয়াকে গ্রেপ্তার করে।

ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলে বৃদ্ধ বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। বাবা টাকা দিতে না পারায় স্ত্রীর সহযোগিতায় বাবাকে হত্যা করেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে লাভলু জেল থেকে বেরিয়ে বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে। বাবা টাকা দিতে না পারায় মাদকাসক্ত স্ত্রী রোকেয়ার সহযোগীতায় বাবাকে নির্যাতন করে। একপর্যায়ে তিনি মারা যান। রাতেই রোকেয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। ছেলে লাভলুকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com