1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মাছ ধরতে গিয়ে খালের পানিতে এক ব্যক্তি নিখোঁজ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মাছ ধরতে গিয়ে খালের পানিতে এক ব্যক্তি নিখোঁজ

  • আপডেট টাইম : Tuesday, September 16, 2025
  • 467 বার
IMG 20250916 233529

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর চেষ্টা করেও তার কোন সন্ধান পায়নি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি মির্জাপুর বাজার এলাকায় চায়ের দোকান করতেন।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, নিখোঁজ ফালু মিয়া ভোর বেলা ধর্মজাল দিয়ে মাছ শিকার করতে বাড়ির পাশের ওই খালে যান। জাল ফেলার জন্য প্রায়সয়ই তাকে আবদ্ধ কচুরিপানা সরিয়ে জাল ফেলতে হয়। আজকেও সম্ভবত কচুরিপানা সরাতে গিয়ে তিনি পানিতে নিখোঁজ হয়েছেন।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, মির্জাপুর ও টাঙ্গাইলের ডুবুরিদল সন্ধ্যা পর্যন্ত কাজ করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি। তাই আজকের মতো উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com