1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মহা সপ্তমীতে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মহা সপ্তমীতে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

  • আপডেট টাইম : Monday, September 29, 2025
  • 599 বার
Messenger creation B5A9978D 6D5C 4FA1 B9E7 8BD2B53C986A

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মহা সপ্তমীতে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ট্রাস্টের পরিচালক মহাবীর পতি। পরে তিনি কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা ও রণদা প্রসাদ সাহার বাড়িতে স্থাপিত ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সহধর্মিণী মিসেস মনু ভার্মাও উপস্থিত ছিলেন।

রণদা প্রসাদ সাহার বাড়িতে পৌঁছালে ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল হালিম ও ডেপুটি জেনারেল ম্যানেজার অনিমেষ ভৌমিকসহ অন্যরা।

পরিদর্শনকালে প্রণয় কুমার ভার্মা বলেন, “দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারতে এই উৎসব একইভাবে পালিত হয়। আশা করি, দুর্গাপূজা সবার জন্য কল্যাণ বয়ে আনবে।”

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। পরিস্থিতি উন্নত হলে অন্যান্য ভিসাও চালু করা হবে। শেষে তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com