1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ভ্রাম্যমাণ আদালতে অভিযান মির্জাপুরে দুই যুবলীগ নেতার তিন ড্রেজার ধ্বংস - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

ভ্রাম্যমাণ আদালতে অভিযান মির্জাপুরে দুই যুবলীগ নেতার তিন ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম : Friday, June 12, 2020
  • 1366 বার
Mirzapur Dreger Pic 11 06 2020

মোঃ জাহাঙ্গীর হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইউনিয়নর যুবলীগের আহবায়ক তার বড় ভাইয়ের দুইটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, বহুরিয়া ইউনিয়নের যুবলীগের আহবায়ক শওকত আলী খান ও তার বড় ভাই আওলাদ হোসেন খান চান্দুলিয়ায় লৌহজং নদীতে নির্মিত শিল্পপতি নুরুল ইসলাম সেতুর পাশে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। তাদের বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে পড়লেও এলাকাবাসি তাদের ভয়ে কিছু বলতে সাহস পায় না। খবর পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার ধ্বংস ও দুই হাজার তিনশ ফুট পাইপ গুড়িয়ে দেয়। অন্যদিকে বুধবার একই এলাকায় অভিযান চালিয়ে অপর যুবলীগ নেতা সানোয়ারের একটি বাংলা ড্রেজার ধ্বংস ও সাতশ ফুট পাইপ গুড়িয়ে দেন আদালত।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার এবং তিন হাজার ফিট পাইপ ধ্বংসের কথা স্বীকার করে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com