1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ভারতেশ্বরী হোমসের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

ভারতেশ্বরী হোমসের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, January 31, 2023
  • 716 বার
Screenshot 20230131 131208

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে কুমুদিনী হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেনে মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. মজিবর রহমান।

নিহত ওই শিক্ষার্থীর নাম মেহজাবিন সায়মা। তিনি ভারতেশ্বরী হোমসের দ্বাদশ শ্রেণী ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নড়াইল জেলার নরাগাথি থানার কালিয়া উপজেলার জোগানিয়া গ্রামের কিয়ামত আলী সিকাদারের মেয়ে বলে জানা গেছে।
নিহত ওই ছাত্রীর বাবা মো. কিয়ামত সিকদার বলেন, সোমবার দুপুর ২টা দিকে হোমস থেকে তাকে দ্রুত সম্ভব আসতে বলা হয়। হোমস কর্তৃপক্ষ তাকে জানায় তার মেয়ে বাথরুমের ঝর্ণার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় ভারতেশ্বরী হোমস কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে দাবি করেন।

তবে এ ব্যাপারে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও হোমস কর্তৃপক্ষের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। এমনটি সোমবার দুপুরের পর থেকে ভারতেশ্বরী হোমসে প্রবেশাধিকারেও ছিলো কড়াকড়ি অবস্থান।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, সংবাদ পাওয়ার পর আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com