1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

  • আপডেট টাইম : Tuesday, September 8, 2020
  • 804 বার
119037809 314695169760832 5850519979019850298 n

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এমন তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ই সেপ্টেম্বর সোমবার এই আবেদন করা হয়েছে।
এর আগে, গত ২৬ আগস্ট এ মামলায় তৌফিক ইমরোজ খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন দেন।
গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি উক্ত টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত।
তৌফিক ইমরোজ খালিদী উক্ত অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।
পরে ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান বিডিনিউজ টোয়েন্টিফোর এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। আবেদন শুনানি নিয়ে জামিন দেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com