1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট টাইম : Tuesday, January 17, 2023
  • 404 বার
IMG 20230117 203128

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ হঠাৎ করে স্বাধীন হয়েছে ও ১৯৭২ সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান বানাতে হবে বিএনপি’র কেন্দ্রীয় দুই নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টিুর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে, তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা ।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতল বাসস্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানবন্ধন অনুষ্টিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমন্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান ও মোশারফ হোসেন মনি, উপজেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে এসেছে এবং ১৯৭২ সালের সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে -গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টুর এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com