1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ও কর্মহীনদের বিনামুল্যে খাদ্য বিতরন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ও কর্মহীনদের বিনামুল্যে খাদ্য বিতরন

  • আপডেট টাইম : Friday, July 17, 2020
  • 972 বার
received 358918955089567

দীপক বিশ্বাস রাজীবঃ

টাঙ্গাইলের মির্জাপুরে আজ শুক্রবার উপজেলার ভাবখন্ড গ্রামে, প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ও করোনায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরন করা হয়। ফ্রি মেডিকেল ও খাদ্য বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্ট ও নিহা এন্ড নাফি জেনারেল হাসপাতাল ও ডায়াগোনিস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং টাঙ্গাইল ডেভেলভমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. শাহিনুর রহমান খান শাওন। এ সময় ইঞ্জিনিয়ার সোহেল রানা, অপু খান, বানাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পিন্টু,সমাজ সেবক মো. রফিকুল ইসলাম, সাবেক মেম্বার মো. আনোয়ার হোসেন দুদু, যুব আন্দোলনের নেতা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষ‌য়ে চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাওন জানান, এই ট্রাস্টের উদ্যেগে দীর্ঘ দিন ধরে এলাকায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট উন্নয়ন এবং অসহায় ও দরিদ্রদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এলাকার কর্মহীন ও দরিদ্রদের মাঝে কয়েকটি ধাপে ফ্রি মেডিকেল, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীদের পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। এলাকায় তাদের এ জনসেবা মুলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com