1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের দাবি- আবুল কালাম আজাদ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের দাবি- আবুল কালাম আজাদ

  • আপডেট টাইম : Tuesday, August 5, 2025
  • 514 বার
Messenger creation 34D41CA3 76D1 4E86 AB90 8718E83FFC2D

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, যে নির্বাচন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে, যে নির্বাচনের জন্য বিএনপি এতোদিন আন্দোলন সংগ্রাম করেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মুখ থেকে সেই নির্বাচনের তারিখ ঘোষণা এখন জনগণের দাবি।

মঙ্গলবার (৫ ই আগস্ট) দুপুরে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। মির্জাপুর সরকারি সদয় কৃঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে এই বিজয় মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫ই আগস্ট স্মরণ করে তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তারা রাজনীতি করতে আসেনাই। ওরা দেশকে ভালবাসেনা, ওরা দেশের সম্পদ লুট করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে।

বিজয় মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের, উপজেলা বিএনপির সহ সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদসহ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত কয়েক হাজার নেতাকর্মী এই বিজয় মিছিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com