1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, November 29, 2025
  • 326 বার
IMG 20251129 210524

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

“তুমি চিরঞ্জীব, তুমি বেঁচে থাকবে আমাদের মাঝে চিরকাল,তোমারি কর্মে ”—এই শ্লোগানকে ধারণ করে মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক এবং সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও দৈনিক নিউজ ডটকম–এর সম্পাদক, প্রকাশক লেখক ও বিশিষ্ট সাংবাদিক হোসনি জুবাইরির স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাত বারোটায় হৃৎরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে হোসনি জুবাইরি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকসভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তারেক আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন— মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আবু আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মহসিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো, ফরিদুল ইসলাম, আলম মৃধা,মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মহসিন শিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সভাপতি খায়রুল করিম পাপন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রায়হান সরকার রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ সৈকত মুন্না, যুগ্ম আহবায়ক ডি এম শামীম সুমন, মোজাম্মেল হোসেন, সাদিকুল ইসলাম সজিবসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

শোকসভায় বক্তারা হোসনি জুবাইরির কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com