মোঃ সাদিকুল ইসলাম সজীব :
ঢাকা- টাঙ্গাইল পুরাতন সড়কের দেওহাটা থেকে চরপাড়া পর্যন্ত সড়কের কাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপদ এর কর্মকর্তাদের নিয়ে সড়ক নির্মান কাজ পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলার সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী এনামুল কবির, কার্যসহকারী সফিউল্লাহ মোল্লা, ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ উদ্দিন, মির্জাপুর কেন্দ্রিয় সমবায় সমিতির লিঃ এর চেয়ারম্যান মোঃ জহিরুল হক, ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিয়াম, সহ সাধারন সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, সদস্য শাহারুল ইসলাম পারভেজ, মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক সিকদার প্রমুখ।
Leave a Reply