1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
টাঙ্গাইলে হজযাত্রীদের মেডিকেল চেকআপ ফ্রি করলেন ডিসি জসীম উদ্দীন হায়দার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরের গোড়াই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরের ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক গ্রেপ্তার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি পাপন সম্পাদক নাজমুল ৩৫ টাকা কেজি দরে সাড়ে তিনশ মেট্রিক টন ধান কিনবে সরকার মির্জাপুর জামায়াতের উপজেলা আমীর কাশেম সেক্রেটারি শাহজাহান মির্জাপুরে হেইফার ও বাসা ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক সভা সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ

টাঙ্গাইলে হজযাত্রীদের মেডিকেল চেকআপ ফ্রি করলেন ডিসি জসীম উদ্দীন হায়দার

  • আপডেট টাইম : Friday, May 5, 2023
  • 874 বার
Screenshot 20230505 164436

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হস্তক্ষেপে জেলার হজযাত্রীদের মেডিকেল চেকআপ ফ্রি করে দিয়েছে বেসরকারি একটি ক্লিনিক। গত ১ মে থেকে হজযাত্রীদের ফ্রিতে মেডিকেল চেকআপ করানো হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, এ বছর সরকারিভাবে ১৭০ জন ও বেসরকারিভাবে এক হাজার ১৩১ জন হজ করতে সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পক্ষ থেকে চেকআপ ফি কমানোর জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী সভা করেন। পরে জেলা প্রশাসকের পক্ষে সোনিয়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেমের কাছে বিষয়টি জানানো হয়। পরে তিনি জেলা প্রশাসক ও হজযাত্রীদের সম্মানে জেলার সব হজযাত্রীদের ফ্রিতে মেডিকেল চেকআপ করার ঘোষণা দেন।

হজযাত্রীদের বেসরকারি ক্লিনিক থেকে মেডিকেল চেকআপ করতে দুই হাজার টাকার মতো খরচ হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইতোপূর্বে হজযাত্রীদের কখনই মেডিকেল চেকআপ ফ্রি দেওয়া হয়নি। তারা চেকআপ করতে এসে কষ্ট ও হয়রানিতে পড়তেন। এতে অনেক ক্লিনিকের বদনাম রয়েছে। হজযাত্রীদের প্রতি সহানুভূতি এবং ক্লিনিক থেকে ভালো সেবা পেতে পারে সেজন্য কয়েক ক্লিনিক মালিকের সঙ্গে কথা বলা হয়। এদের কেউ কেউ কমে চেকআপ করতে চাইলেও সোনিয়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ফ্রিতে করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com