1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
জনক হয়েছে মোজাম্মেল বাবা হতে পারেনি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন

জনক হয়েছে মোজাম্মেল বাবা হতে পারেনি

  • আপডেট টাইম : Friday, April 18, 2025
  • 357 বার
IMG 20250418 151558

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
নিজ ঔরসজাত পঞ্চম শ্রেণি পড়ুয়া কণ্যাশিশুকে (১১) ধর্ষণের দায়ের গ্রেপ্তার হয়েছেন শিশুটির জনক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) -৭ এর একটি টীম তাকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এঘটনায় কণ্যাটির মা খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ এপ্রিল মির্জাপুর থানায় মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত ওই ‘জনক’ মোজাম্মেল হোসেন।

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। তিনি পরিবার নিয়ে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল ও খাদিজা বেগম গত ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সংসারে তাদের একটি কণ্যা সন্তান রয়েছে। খাদিজা বেগম স্থানীয় একটি গার্মেন্ট শিল্প কারখানায় কাজ করেন। আর মোজাম্মেল একটি সিএনজি চালাতেন। বেশকয়েকদিন যাবৎ কণ্যাশিশুটি তার মায়ের কাছে শরীরের বিশেষ অঙ্গে ব্যাথার কথা বলছিলো। তাকে কয়েকবার ব্যাথার ঔষধও কিনে দেয়া হয়েছিলো। কিন্তু ব্যাথা কোনভাবে না যাওয়ায় কারণ উদঘাটনের চেষ্টা করেন মা। সর্বশেষ গত ৫ এপ্রিল রাতে মেয়ের মুখেই তিনি জানতে পারেন তার (খাদিজা আক্তার) স্বামীই তাদের কণ্যাকে ধর্ষণ করেছে। ঘটনা প্রকাশ করলে তাকে খুন করারও হুমকি দেয়া হয়।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এই ঘটনা মুখে আনা কষ্টকর। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com