1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
চলেই গেল ছোট্ট প্রিয়াম, সেই দুর্ঘটনায় দ্বিতীয় মৃত্যু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

চলেই গেল ছোট্ট প্রিয়াম, সেই দুর্ঘটনায় দ্বিতীয় মৃত্যু

  • আপডেট টাইম : Friday, December 13, 2024
  • 687 বার
Messenger creation AB509711 BCDE 4507 B22B 952503B4BCD5

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বাবার কোলে হাস্যোজ্জ্বল ছোট্ট প্রিয়ামের ছবিটি আজ শুধুই স্মৃতি। মাত্র ৫ বছর বয়সে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হলো শিশুটিকে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবা মায়ের একমাত্র সন্তান প্রিয়ামের। প্রিয়ামের পরিবার মির্জাপুর পৌরসভার বাইমহাটী এলাকার বাসিন্দা।

এরআগে গত ১১ই ডিসেম্বর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অটোরিক্সাযোগে বাসায় ফেরার পথে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপার শিকার হয় শিশুটি। ওই দুর্ঘটনায় ঘটনার দিনই মারা যায় শিশুটির ফুফু শারমীন হক বিথী। অটোরিক্সার চালকসহ গুরুতর আহত হয় শিশু প্রিয়াম ও তার অপর দুই ফুপাতো-চাচাতো বোন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়।

ওই দুর্ঘটনার বর্ননা দিয়ে স্থানীয় মোটর সাইকেল মেকানিক জালাল মিয়া বলেন, দুপুরের দিকে একটি বাস অকোরিক্সাকে চাপা দিয়ে দ্রæত বেগে টাঙ্গাইলের দিকে রওনা দেয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

দুর্ঘটনার ঘটনায় আইনি অগ্রগতি বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ খানের সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় এবিষয়ে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com