1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গোড়াই শিল্পাঞ্চলের কর্মহীন অসহায় শ্রমিকের পাশে আদিল মেম্বার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

গোড়াই শিল্পাঞ্চলের কর্মহীন অসহায় শ্রমিকের পাশে আদিল মেম্বার

  • আপডেট টাইম : Thursday, April 16, 2020
  • 803 বার
Mirzapur Adil Member Pic 2


মো. জাহাঙ্গীর হোসেন:
টাঙ্গাইল জেলার একমাত্র শিল্পাঞ্চলখ্যাত গোড়াই শিল্পাঞ্চলে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন আদিল মেম্বার। তাঁর ওয়ার্ডের প্রায় বিশ হাজার শ্রমিক ভোটারের প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন তিনি। অনেকটা নীরবে নিভৃতেই খাদ্যহীনের ঘরে খাদ্যসহায়তা পৌছে দিচ্ছেন এই জনপ্রতিনিধি।
সরকারি সহায়তার পাশাপাশি তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যে সহা¯্রাধিক শ্রমিকের ঘরে খাদ্যসহায়তা পৌছে দিয়েছেন তিনি। তাঁর দেয়া এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল।
জানা গেছে, শিল্পাঞ্চল অধ্যুষিত গোড়াই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে ছোট বড় প্রায় ২৫টি শিল্প-কারখানা রয়েছে। শ্রমিক অধ্যুষিত এই ওয়ার্ডের ভোটারদের দুঃসময়ে পাশে থাকায় ভোটারাও আদিল খানকে বার বার ভোট দিয়ে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সেজন্য তিনিও ভোটারদের দুঃসময়ে নিজের সর্বোচ্চটা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। সকাল থেকে সন্ধা অবধি তিনি তাদের ঘরে ঘরে গিয়ে করোনা ভাইরাসের সংক্রমনরোধে সচেতন করছেন। সরকার ও পরিষদ থেকে দেয়া সহায়তার পাশাপাশি কর্মহীন এসব অসহায় শ্রমিকদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন। অনেকটা নীরবে নিভৃতেই তিনি এ কাজ করে যাচ্ছেন। তবে তাঁর এ কাজে সার্বক্ষনিক সহায়তা দিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ও শ্রমিকলীগ নেতা মজনু সিদ্দিকী।
আদিল মেম্বার জানান, ৭ এপ্রিল থেকে ওয়ার্ডের দক্ষিণ ও উত্তর নাজিরপাড়া, খামারপাড়া, রাকেরটেকি, সৈয়দপুর, হরিরপাড়া, হলিদ্রাচালা, রনারচালা, বিশারচালা, বটটেকি ও পালপাড়ায় গিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমিকদের খোঁজ নিয়ে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। এই জনপ্রতিনিধি বলেন, যতদিন না পরিবেশ স্বাভাবিক হচ্ছে ততদিন তিনি তাঁর সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কর্মহীন এসব মানুষের পাশে থাকবেন বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, জাতির এই চরম দুঃসময়ে সরকারের পাশাপাশি সমাজের স্বচ্ছল প্রতিটি নাগরিকের উচিত কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আদিল মেম্বার সেই কাজটিই করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com