1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কোচিং করাচ্ছিলেন প্রধান শিক্ষক হোসনে আরা... - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

কোচিং করাচ্ছিলেন প্রধান শিক্ষক হোসনে আরা…

  • আপডেট টাইম : Wednesday, June 10, 2020
  • 4408 বার
95307907 520652115480996 3766665346266693632 n

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বাসায় কোচিং করানোয় বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।
এলাকাবাসী জানান, সরকারি নিয়ম না মেনে করোনা পরিস্থিতির মধ্যেও হোসনে আরা দীর্ঘ দিন ধরে তার বাসায় কোচিং ক্লাস চালিয়ে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রধান শিক্ষক হোসনে আরার বাসায় যান। তিনি দেখতে পান তাঁর চারতলা বাসার পাশের একটি রুমে শিক্ষার্থীদের বসিয়ে কোচিং করানো হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা বেঞ্চে গাদাগাদি করে বসা ছিল। হোসনে আরাসহ অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে জরিমানা করেন।
প্রধান শিক্ষক হোসনে আরা সরকারি নিয়মসহ সহজেই কাউকে মানতে চান না বলে অভিযোগ রয়েছে। তিনি সবসময়ই তাঁর নিজের খেয়াল খুশিমত কাজ করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক পেটানোর অভিযোগ রয়েছে। প্রশাসনের কর্তাদের কাছে পিটুনী খাওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করলে তিনি ক্ষমা চেয়ে পার পেয়ে যান।
এলাকাবাসী জানান, তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে কিংবা কোচিং না করলে কাউকেই তিনি ভাল চোখে দেখেন না। অন্য ক্লাসের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ালেও বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করতে হয়। অন্য ক্লাসের কেই বা থাকলেও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন ছাড় দেন না তিনি। তিনি কোচিং ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিমাসে ২ হাজার টাকা করে আদায় করেন বলে অভিভাবকেরা জানিয়েছেন। পঞ্চম শ্রেনিতে ৭১জন শিক্ষার্থী রয়েছে।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. লুৎফর রহমান বলেন, জরিমানা করার বিষয়টি আমাদের জন্য দুর্নামের। ওনাকে কোচিং না করানোর অনুরোধ করলেও তিনি মানেননি।
প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, ব্যাংক থেকে লোন তুলে একটা বিল্ডিং করেছি। আমি যা বেতন পাই তা লোন বাবদ কেটে নেয়। সংসার চালাতে আমি প্রাইভেট পড়াই।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকারি নিয়ম না মানায় তাঁকে জরিমানা করা হয়েছে। এরপরও তিনি নিয়ম না মানলে তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com