1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
একাব্বর হোসেন এমপির রোগমুক্তি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মীণীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

একাব্বর হোসেন এমপির রোগমুক্তি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মীণীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

  • আপডেট টাইম : Sunday, September 6, 2020
  • 1012 বার
20200906 200038


মো. জাহাঙ্গীর হোসেনঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জাপুর আসনের সাংসদ মো. একাব্বর হোসেনের রোগমুক্তি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রেসক্লাব মির্জাপুরের আজীবন সদস্য সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুকের সহধর্মীণী সুরাইয়া বেগমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।
শনিবার বিকেলে প্রেসক্লাব মির্জাপুরের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেনে সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, লফিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক এস এম এরশাদ প্রমুখ বক্তৃতা করেন।
পরে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এর আগে মির্জাপুর উপজেলা যুব কল্যাণ মাদরাসার ছাত্ররা কোরআন খতম করেন।
উল্লেখ্য গত ১৯ আসস্ট থেকে করোনা আক্রান্ত হয়ে একাব্বর হোসেন এমপি সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ আগস্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সহধর্মীণী সুরাইয়া বেগম ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com