1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ইমামকে রাজকীয় বিদায়, উপহার ৯ লাখ টাকা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

ইমামকে রাজকীয় বিদায়, উপহার ৯ লাখ টাকা

  • আপডেট টাইম : Wednesday, April 2, 2025
  • 424 বার
Messenger creation 64DD232E C034 472C 93B7 018FA985CD9D

মো. জোবায়ের হোসেন,স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে তিন যুগ ইমামতি শেষে ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা ও নগদ ৯ লাখ টাকা উপহার হিসেবে দেয়া হয়েছে। এছাড়া অর্ধশতাধিক মোটরসাইকেলের বহরসহ টমটমে ( ঘোড়া চালিত যান) করে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেয় গ্রামবাসী।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে নতুন কহেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাজাহান খানকে এই রাজকীয় বিদায়ী সংবর্ধনা ও নগদ টাকা উপহার দেয়া হয়।

জানা যায়, ১৯৯১ সালে মাওলানা মোহাম্মদ শাজাহান খানকে ৬০০ টাকা বেতন ধার্য করে নতুন কহেলা জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়। যদিও বিদায়কালীন সময় পর্যন্ত তার বেতন ১৭ হাজার ৫শত টাকা পর্যন্ত নির্ধারিত হয়। দীর্ঘ প্রায় তিন যুগ মসজিদটিকে ইমামতিকালে প্রায় ২ হাজার জনকে কুরআন শিক্ষা দিয়েছেন তিনি। এই সময়ে গ্রামের মানুষদের সাথেও তার নিবিড় সম্পর্ক গড়ে উঠে। ২০২৪ সালে তাকে গ্রামের পক্ষ থেকে ওমরাহ হজে¦ও পাঠানো হয়।

মাওলানা মোহাম্মদ শাহজাহান খান উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঢাকার লালবাগের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মাওলানা পাস করে নতুন কহেলা জামে মসজিদে ইমামতি শুরু করেছিলেন তিনি। এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকাবাসীর ভালোবাসার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ইমাম।

নতুন কহেলা জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম খান বলেন, এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইমামের পরবর্তী জীবন যেন ভালো কাটে তাই গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ৯ লাখ টাকাও উপহার হিসেবে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com