1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আল্লাহ আল্লাহ বলে ছটফট করছিলেন তারা, হাজির হলেন ইউএনও ! - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

আল্লাহ আল্লাহ বলে ছটফট করছিলেন তারা, হাজির হলেন ইউএনও !

  • আপডেট টাইম : Thursday, May 29, 2025
  • 591 বার
Messenger creation F412C514 7DD0 41C7 9E40 653D33FF83B5

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
ফ্লাইওভারের ওপর আহত হয়ে পড়ে ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। যাদের একজন নারী ও অপরজন পুরুষ। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ঢাকা থেকে যাচ্ছিলেন টাঙ্গাইলের কালিহাতি। কিন্তু পথিমধ্যে বৃষ্টি¯œাত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে পড়ে যান তারা। এরপর পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কেটে যায় প্রায় আধা ঘন্টা। ওই সময় তাদের অতিক্রম করে ডজন ডজন গাড়ি পাড় হয়ে গেলেও কেউ থামেনি। আল্লাহ আল্লাহ বলে আর্তনাদ করছিলেন তারা। এমন সময় হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। সরকারি একটি কাজে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিস খবর দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

বৃহস্পতিবার ( ২৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলার গোড়াই ফ্লাইওভারের ওপর ঘটে এই ঘটনা। এ ঘটনায় আহতরা হলেন জেলার কালিহাতি উপজেলার সরাতৈল গ্রামের শামীম হোসেন (৩০) ও তার স্ত্রী রুপালি(২৯)।

আহত শামীম হোসেন বলেন, ইউএনও সাহেবের প্রতি কৃতজ্ঞতা। আমরা এখনো চিকিৎসাধীন রয়েছি। আমার বুকের পাজরের দুটি হাড় ভেঙ্গে গেছে। আমার স্ত্রী পায়ে ও কোমরে আঘাত পেয়েছে। কিছুক্ষণ পর ওর এক্সরে করা হবে।

আহতের যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, হয়তো আল্লাহ চেয়েছেন বলে বিষয়টি আমার চোখে পড়েছে। কাজটি করতে পেরে ভাল লাগছে। আমাদের সবারই উচিত চোখের সামনে এমন বিপদগ্রস্থ কাউকে চোখে পড়লে এগিয়ে যাওয়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com