1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
আনাইতারা ইউনিয়ন আ,লীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ময়নাল সভাপতি বাছেদ সম্পাদক - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

আনাইতারা ইউনিয়ন আ,লীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ময়নাল সভাপতি বাছেদ সম্পাদক

  • আপডেট টাইম : Tuesday, January 5, 2021
  • 783 বার
Mirzapur Pic 02 01 2021

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক সভাপতি ও এম.এ. বাছেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এস. এম খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগ নেতা মেজর অব: আবদুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস বিন হাকিম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, তৌফিকুর রহমান তালুকদার রাজীব, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মির্জাপুর উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট নেয়া হয়। এতে ১২৯ ভোট পেয়ে আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক সভাপতি এবং ৭০ ভোট পেয়ে এম. এ. বাছেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com