1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিল্পপতি এস এম খলিলুর রহমানের ইন্তেকাল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

শিল্পপতি এস এম খলিলুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম : Sunday, March 14, 2021
  • 723 বার
FB IMG 1615732104069

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুরে শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও জাপান গার্টেন সিটির চেয়ারম্যান এস এম খলিলুর রহমান (৯০) ইন্তেকাল করেছেন। আজ রোববার ভোর ৪ টা ৪০ মিনিটের থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিল্পপতি এস এম খলিলুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এস এম খলিলুর রহমানের পিতার নাম মৃত মনশুর আলী। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।
পারিবারিক সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্টোক জনিত কারনে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে থাইল্যান্ডের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার তিনি মারা যান। বিশিষ্ট্য শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও গুনী এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামী মঙ্গলবার তার মরদেহ দেশে এলে বাঁশতৈল নয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হবে । মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিশিষ্ট্য শিল্পপতি এস এম খলিলুর রহমানের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারি কমিশনার(ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার ,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com