1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর বিএনপি’র সভাপতি কালাম, সম্পাদক আরিফ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

মির্জাপুর বিএনপি’র সভাপতি কালাম, সম্পাদক আরিফ

  • আপডেট টাইম : Sunday, October 9, 2022
  • 599 বার
Screenshot 20221009 201319

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

মৃদু গণ্ডগোলের মধ্যদিয়ে শেষ হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এতে উপজেলা বিএনপি’র সভাপতি মনোনীত হয়েছেন এই আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার সালাউদ্দিন আরিফ। এছাড়া বিনা প্রতিদ্ব›দ্বীতায় পৌর বিএনপির সভাপতি মনোনীত হয়েছেন হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এসএম মহসীন।

তবে সম্মেলন শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম প্রত্যাশিত পদ না পাওয়ায় সম্মেলনস্থলে ভাঙচুর চালায় তার সমর্থকরা। সম্মেলনস্থল ত্যাগ করার সময় পথিমধ্যে এক গৃহিনী তাদের হামলার শিকার হন বলেও জানা গেছে।

রবিবার (৯ই অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এছাড়া বিশেষ বক্তা হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com