1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন

  • আপডেট টাইম : Monday, March 20, 2023
  • 658 বার
IMG 20230320 214953

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) রাত ৮টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মহসীন শিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা। আরও বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম, আওয়ামীলীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নিরঞ্জন পাল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান, সাংবাদিক কিসমত খোন্দকার, মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। এসময় তিনি বলেন, ‘সাংবাদিকদের দলমতের উর্দ্ধে উঠে মির্জাপুরের উন্নয়নের জন্য কাজ করতে হবে’। উল্লেখ্য ২৭ ফেব্রুয়ারি দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম সহিদকে সভাপতি, প্রথম আলোর প্রতিনিধি সোহেল মহসীন শিপনকে সম্পাদক ও (দৈনিক নয়া দিগন্ত ও বিএমএফ টেলিভিশনের) প্রতিনিধি হারুন অর রশিদকে কোষাধ্যক্ষ করে ১০ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com