1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার হতদরিদ্রের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

মির্জাপুর পৌরসভার হতদরিদ্রের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম : Wednesday, May 28, 2025
  • 292 বার
Messenger creation 7721AF8C E042 4E82 B5CA 5CF279EA8B76

হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মির্জাপুর পৌরসভার ৪ হাজার ৬২১ জন হত দরিদ্র বাসিন্দাদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন বুধবার (২৮ মে) সকালে পৌর কার্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহসভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. শফিফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা শহিদুর রহমান, মো. দুলাল মিয়া প্রমুখ। বৃহস্পতি ও শুক্রবার পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই চাল বিতরণ করা হবে বলে পৌর প্রশাসক মাসুদুর রহমান জানিয়েছেন। চাল বিতরণ উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবেনা। এ বিয়য়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com