1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুমন গ্রেফতার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুমন গ্রেফতার

  • আপডেট টাইম : Tuesday, October 15, 2024
  • 383 বার
IMG 20241015 230411

মির্জাপুর প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হওয়ার ঘটনায় মির্জাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন হককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

সোমবার রাতে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, ইমন সিদ্দিকী ও জাকির সিকদার আহত হয়। এই ঘটনায় প্রধান সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা করেন। ওই মামলার তালিকাভূক্ত আসামি সাবেক কাউন্সিলর সুমন হককে পুলিশ রাতে গ্রেফতার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেফতারকৃত সুমন হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com