1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পরিদর্শন করলেন ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুর পরিদর্শন করলেন ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা

  • আপডেট টাইম : Saturday, February 24, 2024
  • 392 বার
received 747912213723072

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ- এর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সহধর্মিণী ফাস্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন ও বিকেলে উপজেলার কদিম ধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বিসিএস ( প্রশাসন) ১৯৮২ ( বিশেষ) ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রশাসন কর্মকর্তা ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাস্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ ও প্রতিষ্ঠানটিতে একটি শহীদ মিনারের উদ্বোধন করেন তিনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক অনুদানও প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ১৯৮২ (বিশেষ) ব্যাচের বেশ কয়েকজন সাবেক প্রশাসন কর্মকর্তা, টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শরফুদ্দিন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর) সার্কেল এসএম মনসুর মূসা প্রমুখসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারি ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আসাদুজ্জামান বাবুল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com