1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর কলেজে মেধা পুরস্কার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মির্জাপুর কলেজে মেধা পুরস্কার

  • আপডেট টাইম : Wednesday, November 23, 2022
  • 703 বার
received 1475152342954221

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক আগ্রহী করে তুলতে উদ্যোগ নিয়েছে মির্জাপুর সরকারি কলেজ। উদ্যোগের অংশ হিসেবে কলেজ ইতিহাসে প্রথম বারের মতো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার ও সম্মাননা হিসেবে সনদ প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার ( ২৩ নভেম্বর) মির্জাপুর সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তন কক্ষে এই মেধা পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠান থেকে সম্প্রতি হয়ে যাওয়া বিজ্ঞান মেলায় পুরস্কার অর্জনকারী মির্জাপুর কলেজের শিক্ষার্থীদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।

্এতে মেধাস্থান অর্জন করায় বিজ্ঞান বিভাগ থেকে মেহেরুন নেছা (১ম), সাবরিনা সুলতানা (২য়), সাবিহা খান জিমু (৩য়), ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অনামিকা সূত্রধর (১ম), সিফা আক্তার (২য়), কৌশিক দে (৩য়) এবং মানবিক বিভাগ থেকে দিনা রহমান (১ম), নওমিন তাবাসসুম অরিত্রা (২য়), যৌথভাবে রুপা কর্মকার ও রিপন মিয়ার (৩য়) নাম ঘোষণা করা হয়।

মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার এই আয়োজন করতে পেরে অনেক ভালো লাগছে। আমি বিশ্বাস করি এধরনে আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তুলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com