1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা

  • আপডেট টাইম : Sunday, April 19, 2026
  • 65 বার
IMG 20260419 WA0000

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বিকাল ৪টায় শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. তাজ উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও তিনবারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওসমান গনি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী, মো. শওকত আকবরসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com