মির্জাপুর প্রতিদিন ডেস্ক
মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………….রাজিউন)।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply