মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিক কে যুগ্ম আহ্বায়ক ও তারপদ সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুর কমিটির আহ্বায়ক প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
আহ্বায়ক আব্দুস সালাম জানান, মির্জাপুর উপজেলার বাসিন্দাদের মধ্যে গ্রাজুয়েট ডিগ্রীধারী যে কেউই এ সংগঠনের সদস্য হতে পারবেন। যারা নির্দলীয়ভাবে সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। আগামী ১১ জুন সংগঠনটির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।